April 2018
২৬ এপ্রিল,২০১৮ ( বৃহস্পতিবার)  সোনারগাঁ অফিসার্স ক্লাব এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে কর্মকর্তাদের বিদায় ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও সভাপতি অফিসার্স ক্লাব জনাব মোঃ শাহীনুর ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদসদস্য, নারায়নগঞ্জ ৩ জনাব লিয়াকত হোসেন খোকা।
এছাড়াও আরও উপস্থিত ছিলেন অফিসার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ।

পদোন্নতি জনিত কারণে উপজেলা শিক্ষা অফিসার জনাব আ.ফ.ম জাহিদ ইকবাল ও উপজেলা সসমাজসেবা অফিসার জনাব মোহাম্মদ নঈম জাহাঙ্গীর এই দুজন কমর্মকর্তাকে বিদায় দিয়ে নতুন দুজন কর্মকর্তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরন করে নিয়েছেন সোনারগাঁ অফিসার্স  ক্লাব।

এক নারীকে 'তুলে নিয়ে বিয়ে করার' অভিযোগ নিয়ে আলোচনায় থাকা পুলিশের ডিআইজি মিজানুর রহমানকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন।

তার বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে জিজ্ঞাসাবাদের জন্য ৩ মে তাকে ডাকা হয়েছে সেগুন বাগিচায় দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে।

বুধবার দুদকের উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা ফরিদ আহমেদ পাটোয়ারীর সই করা নোটিসে ওই দিন সকাল ১০টায় মিজানকে হাজির হতে বলা হয়েছে।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিজানের নামে-বেনামে শত কোটি টাকার সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।

এই অভিযোগ যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের জন্য গত ১০ ফেব্রুয়ারি দুদকের উপ-পরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারীকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ করে দুদক।

ডিএমপির অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান ডিএমপির অতিরিক্ত কমিশনার মিজানুর রহমান
পুলিশের এই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের বিষয়ে দুদকের এক কর্মকর্তা জানান, ডিআইজি মিজান পুলিশের উচ্চ পদে থেকে তদবির, নিয়োগ, বদলিসহ নানা অনিয়ম-দুর্নীতিতে জড়িয়ে পড়েন। চাকরি জীবনে তিনি ক্ষমতার অপব্যবহার করে নানা উপায়ে শত কোটি টাকার মালিক হয়েছেন।

"তার নামে-বেনামে বিলাসবহুল বাড়ি, গাড়ি, ফ্ল্যাট ও জমি রয়েছে। একাধিক ব্যাংক হিসাবে রয়েছে বিপুল অর্থ ও ফিক্সড ডিপোজিট। "

এই বছরের জানুয়ারিতে পুলিশ সপ্তাহ শুরুর আগে পুলিশের উপ মহাপরিদর্শক মিজানের বিরুদ্ধে স্ত্রী-সন্তান রেখে আরেক নারীকে জোর করে বিয়ের অভিযোগ ওঠার পর ব্যাপক তোলপাড় হয়।

এরপর মিজানকে ঢাকা মহানগর পুলিশ থেকে সরিয়ে দেওয়া হয়। ডিআিইজি পদ মর্যাদার এই কর্মকর্তা ডিএমপিতে অতিরিক্ত কমিশনার ছিলেন।

রাজধানীর মিরপুরের এক ভবনে ‘গ্যাস লাইনের ত্রুটি থেকে’ অগ্নিকাণ্ডে সাত মাসের এক শিশুর মৃত্যুর পর মারা গেলেন তার মাও। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন শিশুটির বাবা।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর পাল বলেন, “মিনার শরীরের ৮০ শতাংশ পুড়ে গিয়েছিল।
“মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে মিনার স্বামী মানিক মিয়া (৩৫)। তার শরীরের ৯৬ শতাংশ দগ্ধ হয়েছে।”

তাদের সাত মাসের ছেলে তামিম মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের পর হাসপাতালে মারা যায়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানিয়েছেন, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের চার নম্বর রোডের পাঁচতলা ওই বাড়ির নিচতলার একটি ঘরে এই অগ্নিকাণ্ড ঘটে।

বাড়ির কেয়ারটেকার মানিক স্ত্রী-সন্তান নিয়ে নিচতলার ওই ঘরে থাকতেন।

মিজান বলেন, ওই বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিশু তামিমকে মৃত ঘোষণা করেন বলে জানান ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া।

ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন বলেন, গ্যাস লাইনে ত্রুটির কারণে ওই বাসার গ্যাস জমে গিয়েছিল এবং ওই অবস্থার মধ্যে সিগারেট ধরাতে গেলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করছেন তারা।

রুবেল খান:নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মুজিব নগর দিবসে কালামের উদ্দ্যোগে ভিন্নধর্মী আলোচনা,সাংস্কৃতিক ও ভোজন সভার আয়োজন করেছে উপজেলা আওয়ামীলীগ।
(১৭ মার্চ) মঙ্গলবার সকাল ১১টা থেকে সোনারগাঁও উপজেলার দিঘিরপাড় সংলগ্ন সোনারগাঁও রয়েল রিসোর্ট এ  উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক  মাহফুজুর রহমান কালামের সভাপতিত্বে এক ভিন্নধর্মী আলোচনা, সাংস্কৃতিক ও ভোজন সভার আয়োজন করা হয়।
 স্বাগত বক্তব্যে কালাম বলেন,মুজিব আমাদের গর্ব,আমাদের অহংকার। আমরা তার পথের অনুসারি হয়ে এলাকায় কাজ করতে চাই,এই এলাকা থেকে অনেকেই প্রধানমন্ত্রী থেকে নাকি নমিনেশন নিয়ে চলে এসেছে তাহলে তারা কোথায় ?  নমিনেশন  নিয়ে ঘরে বসে থাকলে চলবে না, রাস্তায় নামতে হবে আমাদের নেতৃবৃন্দের মতো ত্যাগী  হতে হবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  মানুষের সেবায় কাজ করতে হবে। আওয়ামীলীগ  উন্নয়ন  করেছে কিন্তু প্রচারণা করেনি তাই আমাদের উচিত আওয়ামীলীগের উন্নয়ন কে মানুষের কাছে তোলে ধরা।  নমিনেশন  নিয়ে ঘরে বসে থাকা নয়। আগামীতে কে হবে সোনারগাঁওয়ের কর্ণধার তা নেত্রীই ঠিক করবে।
এসময় নেতাকর্মীদের মিলন মেলায় উপস্থিত ছিলেন,বঙগবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি আজিজুল  ইসলাম মুকুল, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম,সনমান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহবুদ্দিন সাবু,আওয়ামীনেতা গাজী ইমদাদ হোসেন,মামুন আল ঈসমাইল,উপজেলার সাবেক ছাত্রলীগের সভাপতি রাসেল মাহমুদ,জেলা তাতী লীগের সাংগঠনিক সম্পাদক জসিমুদ্দিন লিটন,পৌরশ্রমিকলীগের যুগ্ম আহবায়ক  জসিম উদ্দিন, পিরোজপুর ইউনিয়নের আওমীনেতা সামসুদ্দিন শামসু, রবিন,খাইরুল ইসলাম বিজয় সহ বিভিন্ন অংগসংঠনের নেতৃবৃন্দ।