রুবেল খান ঃনারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফেরার পথে টাঙ্গাইলে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৩ জন নিহত সহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছে বলে জানা যায়।
মঙ্গলবার অপহরনকৃত এক কিশোরীকে রাজশাহী থেকে উদ্ধার করে সোনারগাঁ থানা পুলিশ ফিরে আসার সময় ভোর ৪টার দিকে টাঙ্গাইল শহরের কুমুদিনী কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউর রহমান জানান।
দুর্ঘটনায় নিহতরা হলেন জান্নাতুল ফেরদৌস বর্ণা (১৯), তার খালাতো ভাই ফারুক (৪১) এবং মামা সিরাজুল ইসলাম (৫৫)। তাদের প্রত্যেকের বাড়ি  সোনারগাঁ থানার ভাটি বন্দর এলাকায়।
এসময়  সোনারগাঁ থানার এসআই তানভীর (৩৩), এএসআই হাবিব (৩০), কনস্টেবল আজাহার (৪৫) ও মাইক্রোবাসের চালক আকতারকে (৩৫) আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানা পুলিশের একটি দল অপহৃত এক কিশোরীকে উদ্ধার করতে রাজশাহীর বাগমারায় গিয়েছিল। তাদের সঙ্গে ওই কিশোরীর স্বজনরাও ছিলেন।  মেয়েটিকে উদ্ধার করে সোমবার রাতে তারা নারায়ণগঞ্জে ফেরার পথে টাঙ্গাইলের কুমুদিনী কলেজ মোড়ে মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

Axact

Axact

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment:

0 comments: