দেখতে দেখতে ৭৫ বছর কেটে গেলেও দেখা মিলেনি একটি বয়স্কভাতার,
কিন্তু সোনারগাঁ থানার এ এস আই আবুল কালাম আজাদের সহযোগীতায় মাত্র ৪ দিনেই পেলেন বয়স্ক ভাতা,
কিছুদিন আগে সনমান্দি ইউনিয়নে মাদক মুক্ত যুবসমাজ গড়ার লক্ষ নিয়ে মসজিদে সবার সহযোগীতার জন্য এলাকাবাসীর সাথে কথা বলতে গিয়ে হঠাত  অসুস্থ রুপবাহারের কথা জানতে পারেন তিনি,পরে সঙ্গে সঙ্গে তাকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করিয়ে দেন,
এবং যাবতীয় চিকিৎসার দায় দায়িত্ব গ্রহন করে তিনি 
সোনারগাঁ উপজেলার পূর্ব সনমান্দি গ্রামের রূপবাহার বেগম (৭৫) আর কত বয়স হলে বয়স্কভাতা পাবেন রূপবাহার” শিরোনামে প্রকাশিত সংবাদের আলোকে ২০১৭ সালের ৩১ জানুয়ারি তারিখে তাৎক্ষনিকভাবে উপজেলা সমাজসেবা অফিসার সোনারগাঁ  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়
 এবং রোগী কল্যাণ সমিতি হতে চিকিৎসা খরচবহনসহ ঔষদপত্রাদি সরবরাহ করার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি রূপবাহার বেগম (৭৫) নামে একটি বয়স্কভাতা বই প্রদান করা হয়। যার বহি নাম্বার-২১৬৯/১ (হিসাব নম্বর-৩৪১০১২১৬)। এছাড়াও জেলা প্রশাসক, নারায়ণগঞ্জ এবং উপ-পরিচালক, সমাজসেবা অধিদফতর, নারায়ণগঞ্জ কর্তৃক জেলা সমাজকল্যাণ পরিষদ হতে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসারের ত্রাণ শাখা (উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস) হতে ঘর তৈরির জন্য তিন বান্ডিল ঢেউটিন এবং নগদ ৯ হাজার টাকা প্রদান করা হয়। এ সময় নারায়ণগঞ্জের সমাজ সেবা অধিদফতরের উপ-পরিচালক জনাব মোঃ হেলাল উদ্দিন ভূঁঞা, উপজেলা পরিষদ এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোসা: নাছিমা আক্তার, উপজেলা সমাজ সেবা অফিসার জনাব মোহাম্মদ নঈম জাহাঙ্গীর ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিসার এর উপস্থিতিতে তার হাতে নগদ অর্থ প্রদান করা হয়।

Axact

Axact

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment:

0 comments: