নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কাঁচপুর ইউনিয়নের খাসপাড়া এলাকায় নার্সারীতের পড়–য়া ৭ বছরের এক শিশু মেয়েকে ধর্ষনের চেষ্টা করেছে বলে মান্নান ওরফে চোরা মন্না (৬৫) নামে এক লম্পট। ধর্ষনের চেষ্টার শিকার শিশু খাসপাড়া গ্রামের কামরুজ্জামানের কন্যা। গত মঙ্গলবার বিকেল ৪ টার দিকে খাসপাড়া গ্রামের একটি মৎস খামারের পুকুরের মাঝে একটি ঘরে এ ঘটনা ঘটে।এ ব্যাপারে শিশু মেয়ের বাবা কামরুজ্জামান ও দাদা মো. পরেশ আলী এলাকায় মাদবরদের কাছে বিচার দাবি করে। এতে লম্পট মান্নান ওরফে চোরা মন্নার ছেলে সাইফুল ও তার সহযোগী সন্ত্রাসী অক্কুসহ ৭-৮ জন সন্ত্রাসী মিলে কামরুজ্জামানের বাড়িতে গিয়ে শিশু মেয়েকে ও তার পরিবারের সদস্যদের হত্যা করবে বলে হুমকি অব্যাহত রেখেছে।গতকাল বৃহস্পতিবার দুপুরে স্থানীয় সাংবাদিকরা সরেজমিনে গেলে, শিশু মেয়ের দাদা মো. পরেশ আলী কান্না জড়িত কন্ঠে জানান, গত বৃহস্পতিবার বিকেলে তার নাতনী ৭ বছরের শিশু মেয়েকে লম্পট মান্নান ওরফে চোরা মন্না লুড্ডু খেলার নাম করে নৌকা দিয়ে মৎস খামারের পুকুরের মধ্যে একটি ঘরের ভেতরে নিয়ে ধারালো ছুরি ঠেকিয়ে জোর পুর্বক ধর্ষনের চেষ্টাকরে। এ সময় শিশু মেয়েটি উচ্চস্বরে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসলে শিশুটি ধর্ষনের হাত থেকে রক্ষা পায়। এ ঘটনার পর থেকেই লম্পট মান্নান ওরফে চোরা মন্না এলাকা ছেড়ে পলাতক রয়েছে।এদিকে গতকাল দুপুরে স্থানীয় সাংবাদিকরা তথ্য সংগ্রহ করে ঘটনাস্থল থেকে চলে আসলে, লম্পট মান্নান ওরফে চোরামন্নার ছেলে সন্ত্রাসী সাইফুল সাংবাদিকদের মোবাইলে ফোন করে অর্থের লোভ দেখিয়ে ম্যানেজ করার চেষ্টা করে।এব্যাপারে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. মঞ্জুর কাদেরের সঙ্গে কথা হলে তিনি ঘটনাটি জানেন না বলে জানান, তবে এ ঘটনায় ঘটনাস্থলে পুলিশ পাঠাবেন এ কথা বলেন তিনি।

Axact

Axact

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment:

0 comments: