মো: কবির হোসন, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ
প্রতি বছরের ন্যায় এবারও শুরু হচ্ছে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (সোনারগাঁও জাদুঘরে) মাসব্যাপী লোকজ ও কারুশিল্প মেলা ২০১৭ এ মেলা উপলক্ষে সংবাদসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ফাউন্ডেশনের পরিচালক কবি রবিন্দ্র গোপের সভাপতিত্বে বুধবার সকালে ফাউন্ডেশন লাইব্রেরী মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এ সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের উপপরিচালক রবিউল হোসাইন, ডিসপ্লে অফিসার আবুল কালাম আজাদ, লেকচারাল গাইড মোজাম্মেল হক মাসুদ ও রেজিস্ট্রেশন কর্মকর্তা ইয়ামিন খাঁন, নিরাপত্তা কর্মকর্তা সাখোওয়াত। সংবাদ সম্মেলনে ফাউন্ডেশনের পরিচালক সাংবাদিকদের জানান, প্রতি বছরের ন্যায় এবারও ১৪ জানুয়ারী থেকে ১২ ফেব্রয়ারী মাসব্যাপী এ মেলার আয়োজন করা হয়েছে। এবার মেলায় ৪৬টি হস্তশিল্প, ৪৩ পোশাক শিল্প, ৩৪ স্টেশনারী, ২৫টি খাবার দোকান, ১৭টি মিষ্টি দোকান ও অন্যান্য দোকান সহ মোট ১৯৩টি দোকান বরাদ্ধ দেওয়া হয়েছে। মেলায় মোট ব্যয় ধরা হয়েছে ৬৫ লক্ষ টাকা। মেলা চলবে সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত।

Axact

Axact

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment:

0 comments: