প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান বিচারপতির উদ্দেশ্যে বলেছেন, তিনি কীভাবে এ কথা বলতে পারলেন যে দেশে আইনের শাসন নেই? বিচার বিভাগ যে স্বাধীন তার প্রমাণ তো একটাই আছে। একজন নেত্রীর একটা মামলায় যদি ১৪০ দিন সময় দেওয়া হয়। বিচার বিভাগ স্বাধীন বলেই তো এতদিন সময় দেওয়া হয়েছে। আজ সোমবার জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের সমাপনী বক্তব্যে একথা বলেন তিনি। 
প্রধানমন্ত্রী বলেন, বিচার বিভাগের স্বাধীনতা আছে বলেই তো এই সময়টা দেওয়া হয়েছে। না হলে তো দিতে পারত না। আমাদের ওই ধরনের মানসিকতা থাকতো তাহলে নিশ্চই দিতে পারত না। আমরা তো সেটা করনি। ইচ্ছামতো সময় দিয়ে যাচ্ছেন...দিয়েই যাচ্ছেন। কাজেই বিচার বিভাগ যে স্বাধীন এই একটা উদাহরণই  তার প্রমাণ পাওয়া যায়।
গণমাধ্যমের স্বাধীনতা সম্পর্কে তিনি বলেন, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে এই দেশে কোন বাকস্বাধীনতা নেই। আমাদের এখানে ৭৫০টি পত্রিকা, ৩৪টি টিভি রয়েছে। যারা রিপোর্টটা করেছে তাদেরকে বলব এই টিভিতে বসে বসে দিনরাত আমাদের বিরুদ্ধে যা ইচ্ছে তাই বলছে। টক শো, আলোচনা একেবারে স্বাধীনভাবে কথা বলছে। আমাদের সমালোচনা যখন করা হয় কই কেউ কি তাদের গিয়ে গলা টিপে ধরেছে যে একথা বলা যাবে না।
তিনি বলেন, সংবাদপত্র লিখেই যাচ্ছে, হ্যাঁ কেউ যদি হলুদ সাংবাদিকতা করে, মিথ্যা অসত্য তথ্য দেয়, কারও যদি চরিত্র হনন করে নিশ্চই তারও অধিকার আছে যে সেখান থেকে নিজের ওপর মিথ্যা দোষারোপ থেকে রক্ষা পাওয়ার। সেটা নেওয়ার অধিকার সকলেরই আছে। এখানে একেবারে স্বাধীনতা নেই এটা যারা বলেন... এখানে আমাদের দেশে কিছু লোক আছে, এই লোকগুলো একসময় মনে করতো একটা অস্বাভাবিক পরিস্থিতি এলে তাদের মূল্য বাড়বে, তারা একটা পতাকা পেতে পারেন, তারা একটা কিছু হতে পারেন। বা তাদের একটু তোষামদি, খোশামোদি করা হয়। তাদের মূল্যটাও একটু বেশি থাকে। আর গণতান্ত্রিক পরিবেশে তারা তাদের সুযোগটা কম থাকে। তাদের সাধ আছে ক্ষমতায় আসার, কিন্তু জনগণের কাছে ভোট চাওয়ার সাধ্য নাই। অনেকে চেষ্টাও করেছে দল গঠনের সারা পায়নি মানুষের কাছ থেকে। এটা যদি জনগণ সাড়া না দেয় তার দোষ কার। এরাই নানা কথা বলে বেড়ায়।
এর আগে প্রধানমন্ত্রী জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাত নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান মামলার বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী।বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে শেখ হাসিনা বলেন, “কথায় কথায় রিট। একই মামলায় যদি ৪০-৫০ বার রিট হয় আর যদি সেই রিট নিষ্পন্ন হয় তাহলে স্বাধীনতা নাই কীভাবে? এই একটা দৃষ্টান্তই যথেষ্ট। যারা এর সুযোগ নিচ্ছেন তারাও একসাথে তাল মিলাচ্ছেন আইনের শাসন নেই।”
প্রধান বিচারপতির বক্তব্য ধরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার এক সভায় বলেন, দেশে এখন আইনের শাসন নেই, বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করছে শাসন বিভাগ।
Axact

Axact

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment:

0 comments: