সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকায় মঙ্গলবার (১৩ জুন) সকালে ১১ বছর বয়সী রাজিয়া আক্তার নামে এক প্রতিবন্ধী কিশোরী ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত রাজিয়া আক্তার পার্শ্ববর্তী মেঘনা থানার গোবিন্দপুর গ্রামের রাজা মিয়ার মেয়ে। রিক্সা চালক রাজা মিয়া স্বপরিবারে সোনারগাঁয়ের প্রতাপেরচর এলাকায় রফিক মিয়ার বাড়িতে ভাড়া থাকেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়নের প্রতাপেরচর এলাকার রফিক মিয়ার বাড়ির ভাড়াটিয়া রাজা মিয়ার প্রতিবন্ধী মেয়ে রাজিয়া আক্তার তার ছোট বোন আমিনা আক্তারের সঙ্গে ঝগড়া করে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ সময় রাজা মিয়া ও তার স্ত্রী সাহিদা বাড়ির বাইরে ছিলেন এবং তাদের অপর মেয়ে আমেনা আক্তার স্কুলে ছিলো। পরে দুপুরে রাজা মিয়া বাড়িতে এসে ঘরের দরজা ভেঙ্গে রাজিয়া আক্তারের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে এলাকাবাসীকে খবর দেন।

This News First Post By Sonargaonprotidin.com
Axact

Axact

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment:

0 comments: