আগামী ১৮ জুন সোনারগাঁ থানা বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমন উপলক্ষে শনিবার বিকেলে উপজেলার মেঘনা বেপারী বাজারস্থিত বিএনপির কার্যালয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে থানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।

এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি এম এ জামান, সাধারণ সম্পাদক শাহজাহান, নারায়ণগঞ্জ জেলা তাঁতীদলের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সোনারগাঁ থানা বিএনপির সহ-সভাপতি রিয়াজউদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক কাজী নজরুল ইসলাম টিটু, কাঁচপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সেলিম হক রুমী, সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম।

এ সময় আরো উপস্থিত ছিলেন, সহ-সভাপতি হাজী সেলিম সরকার, সনমান্দী ইউনিয়ন বিএনপির সভাপতি রমজান আলী, সাধারণ সম্পাদক আবুল হাসেম রতন, বিএনপি নেতা রফিকুল ইসলাম বিডিআর, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সিরাজুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক হাজী জয়নাল আবেদীন, বারদী ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজগর, শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, যুবদলের সিনিয়র সহ-সভাপতি আতাউর রহমানসহ সোনারগাঁ থানা ও পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছসেবক দল, শ্রমিক দলসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় প্রধান বক্তা হিসেবে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নান বলেন, আমরা সোনারগাঁ থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ আছি এবং ভবিষ্যতেও থাকবো। দলের যে কোন কর্মসূচী আমরা ঐক্যবদ্ধভাবেই সফল করবো। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে সোনারগাঁ থানা বিএনপির সভাপতি খন্দকার আবু জাফর বলেন, দলের স্বার্থে সোনারগাঁ থানা বিএনপির নেতৃবৃন্দ রাজপথে ঐক্যবদ্ধ সংগ্রাম চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধ থাকবো।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ সোনারগাঁ থানা বিএনপির ঐক্যবদ্ধতার ভূয়সী প্রশংসা করে বলেন, দেশের প্রত্যেক উপজেলার নেতৃবৃন্দকে এভাবে ঐক্যবদ্ধ থেকে আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম চালাতে হবে।

Axact

Axact

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment:

0 comments: