নিউজিল্যান্ডকে ২৬৫ রানে আটকে দিলো টাইগাররা। এর আগে বল হাতে ওভারে জোড়া আঘাত হানেন মোসাদ্দেক হোসেন। ব্যক্তিগত ৩৬ রানে তিনি সাজঘরে ফেরান কিউই ব্যাটসম্যান নেইল ব্রুমকে। আর মোসাদ্দেকের স্পিনের বিপক্ষে কিউই ব্যাটসম্যান কোরি অ্যান্ডারসন মারেন ‘গোল্ডেন ডাক’। এতে শেষ ২৮ রানে তিন উইকেট খোয়ায় নিউজিল্যান্ড। ৪৪ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ২৩১/৬-এ।  ৩৮ ওভার শেষে দলীয় ২০০ রানের কোঠায় পৌঁছে নিউজিল্যান্ড। হাফ সেঞ্চুরিয়ান  রস টেইলরকে সাজঘরে ফেরান তাসকিন।  ১৮.১তম ওভারে পেসার মোস্তাফিজুর রহমানকে চার হাঁকিয়ে দলীয় ১০০ রান পূর্ণ করেন কেন উইলিয়ামসন। ১৯ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ১০৫/২-এ। পরে রানআউট হয়ে সাজঘরে ফেরেন নিউজিল্যান্ড অধিনায়ক। এর আগে টাইগারদের জন্য বিপজ্জনক হয়ে ওঠা কিউই ওপেনার মার্টিন গাপটিলকে সাজঘরে ফেরান রুবেল হোসেন। ১২.৫তম ওভারে দলীয় ৬৯ রানে গাপটিলকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন এ টাইগার পেসার। বল হাতে নিউজিল্যান্ডকে প্রথম আঘাত হানেন তাসকিন আহমেদ। এ টাইগার পেসারের ডেলিভারিতে ৭.১ তম ওভারে দলীয় ৪৬ রানে সাজঘরে ফেরেন কিউই ওপেনার লুক রনকি। তাসকিনের ডেলিভারিতে রনকির ক্যাচ লুফে নেন বাংলাদেশের অপর পেসার মোস্তাফিজুর রহমান। ব্যাট হাতে ৫ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ৩১ রান। কার্ডিফের সোফিয়া গার্ডেন মাঠে টস জিতে ব্যাটিং বেছে নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। বাংলাদেশ দলে এসেছে দুটি পরিবর্তন। একাদশে সুযোগ নিয়েছেন মোসাদ্দেক হোসেন ও তাসকিন আহমেদ। একাদশের বাইরে রাখা হয়েছে মেহেদী হাসান মিরাজ ও ইমরুল কায়েসকে। বৃষ্টির কারণে কার্ডিফে বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ শুরু হয় ১ ঘণ্টা দেরিতে। তবে ম্যাচে ওভার কর্তন করা হয়নি। চ্যাম্পিয়ন্স ট্রফির ‘এ’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই উভয় দলের। ইংল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী ম্যাচ হার দেখে বাংলাদেশ। তবে অস্ট্রেলিযার সঙ্গে বৃষ্টিতে প- ম্যাচে পয়েন্ট ভাগাভাগি করে টাইগাররা। একই চিত্র কিউইদেরও। ইংল্যান্ডের কাছে হার দেখে তারা। আর বৃষ্টিতে প- ম্যাচে তারা পয়েন্ট ভাগাভাগি করে অস্ট্রেলিয়ার সঙ্গে। ভিন দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ ১৬ হারের বিপরীতে জয় দেখেছে একবারই। তবে বাংলাদেশের এমন জয়টি দু’দলের সর্বশেষ সাক্ষাতে। চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাক্কালে আয়ারল্যান্ডে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডের দেয়া ২৭১ রানের টার্গেটে পাঁচ উইকেটের সাবলীল জয় কুড়ায় বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, রুবেল হোসেন ও মোস্তাফিজুর রহমান।

Axact

Axact

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment:

0 comments: