ফের বার্মিংহ্যাম। সেই এজবাস্টন স্টেডিয়াম। পাকিস্তানকে দুরমুশ করে হারানোর স্মৃতি এখনও টাটকা। সেই স্মৃতি টাটকা থাকতে থাকতেই এবার চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে লড়াই দুই প্রতিবেশী দেশের— ভারত বনাম বাংলাদেশ। এমনিতে শক্তির বিচারে ভারতের ধারে কাছে আসে না বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— সবেতেই ভারত এগিয়ে। তবে বাংলাদেশকে হালকাভাবে নিলে ভুগতে হবে ভারতকে। নিউজিল্যান্ডকে কিছুদিন আগেই খাদের কিনারা থেকে হারিয়ে ফিরেছে বাংলাদেশ। সাকিব আল হাসান ও মাহমুদুল্লার জুটি এখন বিশ্ব ক্রিকেটেরই সমীহ আদায় করে নিয়েছে। পাশাপাশি ওপেনার তামিম ইকবালও স্বপ্নের ফর্মে রয়েছেন। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড— দুই দলের বিরুদ্ধেই রান পেয়েছেন তিনি। তবে একথা মানতেই হবে যে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বৃষ্টির আনুকুল্য না পেলে হয়তো শেষ চারের মুখ দেখা হত না বাংলাদেশের। যাই হোক, বাংলাদেশের ক্রিকেটাররা এখন থেকেই ভারতকে হারানোর ছক কষতে শুরুকরে দিয়েছেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে সাময়িক পা হড়কানো বাদ দিলে এখনও পর্যন্ত ভারত কিন্তু চলতি টুর্নামেন্টে নিখুঁত ক্রিকেট উপহার দিয়েছে। ব্যাটিং হোক বা বোলিং— ভারতীয়রা প্রতি মুহূর্তেই নিজেদের প্রমাণ করে দিচ্ছেন। উঠতি তারকা হিসেবে হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহরাও নিজেদের প্রতিষ্ঠিত করার মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিকে। কোনও সন্দেহ নেই, বিরাট কোনও অঘটন না ঘটলে ১৫ তারিখে বাংলাদেশকে হারাতে কোনও সমস্যা হওয়ার কথা নয় বিরাট বাহিনীর।

Axact

Axact

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment:

0 comments: