মোঃ মিঠু আহমেদ
সোনারগাঁ প্রতিনিধিঃ
নারায়নগঞ্জের সোনারগাঁ উপজেলার লাধুরচর গোবিন্দপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানা সংস্কারের টাকা আত্নসাতের অভিযোগে ঠিকাদার মেসার্স উর্মি এন্টারপ্রাইজ এর মালিক এসএম ওবাইদুর রহমান কে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।
সোনারগাঁ থানার এসআই/আজাদ এর নেতৃত্বে এএসআই/হাবিবুর রহমান, এএসআই/আলী আরশাদ, এএসআই/মনিরসহ বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়
এ ঘটনায় ঐ মাদ্রাসার শিক্ষিক সোনারগাঁ থানায় অভিযোগ করেন যে, লাধুরচর গোবিন্দপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার নামে ২০১৫-২০১৬ অর্থ বছরে জেলা পরিষদ কর্তৃক বার্ষিক উন্নয়ন কর্মসূচির(এডিপি) আওতায় গৃহীত প্রকল্পের অধীনে লাধুরচর গোবিন্দপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবন সংস্কারের জন্য ৩০০০০০/-(তিন লক্ষ) টাকা বরাদ্দ হয়। আর এই সংস্কারের কাজের টেন্ডার পায় মেসার্স উর্মি এন্টারপ্রাইজ(মালিক এসএম ওবায়দুর রহমান) কিন্তু কাজ না করে তালবাহান শুরু করে এক পর্যায়ে জাল জালিয়াতির মাধ্যমে লাধুরচর গোবিন্দপুর ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার সংস্কারের টাকা অভিনব কৌশলে জেলা পরিষদ কর্তৃক বার্ষিক উন্নয়নের টাকা উত্তোলন করে। অভিযোগকারীর অভিযোগ অনুসন্ধান করে ঘটনার সত্যতা পাওয়ায় মেসার্স উমি এন্টারপ্রাইজ এর মালিক আসামী এসএম, ওবায়দুর রহমান(৪০), পিতা-মৃত- সাইজউদ্দিন, সাং-নোয়াকান্দি, থানা-সোনারগাঁ, জেলা-নারায়নগঞ্জ কে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী মেসার্স উমি এন্টারপ্রাইজ এর মালিক এসএম ওবায়দুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেন।
সোনারগাঁ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এস এম বলেন অর্থ আত্নসাতের অভিযোগে ঠিকাদারি প্রতিষ্ঠানের উর্মি এন্টারপ্রাইজ এর মালিককে গ্রেফতার করা হয়েছে
Axact

Axact

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment:

0 comments: