মো: মিঠু আহমেদ
সোনারগাঁ প্রতিনিধিঃ
সোনারগাঁ উপজেলায় সনমান্দি ইউনিয়নের বাংলাবাজার এলাকা থেকে গত শনিবার রাতে তাদের ৫ ডাকাতকে আটক করা হয়েছে। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়। ডাকাতির প্রস্তুতিকালে মহাসড়ক ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।আটকৃতরা হলো উপজেলার মোগরাপাড়া ইউপি’র কাপরদী গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাদ্দাম হোসেন (২৫), একই ইউপি’র গোহাট্টা গ্রামের জাকির হোসেনের ছেলে নয়ন (২২), গোলজার হোসেনের ছেলে সজীব (২৫), আসাদ মিয়ার ছেলে পারভেজ (২২), ও শহীদ মিয়ার ছেলে সজিব (২০)।সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, গতকাল রাতে সাদিপুর ইউনিয়নে একটি অভিযান পরিচালনা শেষে থানায় ফেরার পথে সনমান্দি বাংলাবাজার এলাকায় একটি সিএনজি দেখে সন্দেহ হয়। এসময় সঙ্গীয় সোর্স নিয়ে সিএনজি সামনে আসতেই রাস্তার পাশে একটি ঝোপ থেকে ডাকাত সাদ্দম হোসেন, নয়ন, সজীব, পারভেজ ও সজীব পুলিশ দেখে পালানোর চেষ্টা করে। পুলিশও তাদের পেছনে দৌড়ে গিয়ে তাদের আটক করে ফেলে। তিনি আরো জানান, প্রাথমিক জিঞ্জেসাবাদে আটকৃতরা জানান, প্রতিদিনের ন্যায় তারা মহাসড়কে ডাকতির জন্য এখানে এসে প্রস্তুতি নিচ্ছিল। তাদের আটকের ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করে আটকৃতদের জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।
Axact

Axact

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment:

0 comments: