ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা যানবাহন থামিয়ে চাদাঁবাজী বন্ধের দাবিতে গতকাল মঙ্গলবার সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন সায়েদাবাদ আন্ত:জেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতির নেতারা। সোনারগাঁ থানায় দায়ের করা লিখিত অভিযোগে সায়েদাবাদ আন্ত:জেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম উল্লেখ করেন, সায়েদা বাস টার্মিনাল থেকে পূবাঞ্চলীয় রুটে চলাচল বৃহত্তম কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, দাউদকান্দি, হোমনা সহ বাস মিনিবাস থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা বাসষ্ট্যান্ডে প্রতিটি পরিবহন থেকে কিছু চাদাঁবাজ অবৈধভাবে ৫০ টাকা করে চাদাঁ উত্তোলন করে। বিষয়টি পূর্বে থানায় অবগত করার পর চাদাঁবাজী বন্ধ হলেও গত ৩ জুলাই থেকে তারা আবারো চাদাঁবাজী শুরু করে। কোনো পরিবহন চাদাঁ দিতে অস্বীকার করলে ওই পরিবহনের শ্রমিকদের মারধর করা হয়। সায়েদাবাদ আন্ত:জেলা ও নগর বাস টার্মিনাল মালিক সমিতির সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন বলেন, প্রতিনিয়ত চাদাঁবাজীর কারনে আমাদের পরিবহন ব্যবসায় ধস নামতে শুরু করেছে। পরিবহনের শ্রমিকরা চাদাঁ দিতে অস্বীকার করায় চাদাঁবাজরা গত এক সপ্তাহে ১০ জন পরিবহন শ্রমিককে পিটিয়ে আহত করে। সোনারগাঁ থানার ওসি মঞ্জর কাদের, ইতিমধ্যে অনেক চাদাঁবাজদের গ্রেফতার করা হয়েছে। আবারো অভিযান চালানো হবে।
Home
Unlabelled
সোনারগাঁয়ে পরিবহন চাঁদা বন্ধের দাবিতে মালিক সমিতির অভিযোগ
Subscribe to:
Post Comments (Atom)


Post A Comment:
0 comments: