নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় সাদা পোশাকে মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে গিয়ে পুলিশের সাথে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে পুলিশ সদস্য ও ইউপি সদস্য সহ আহত হয়েছে ১০ জন।
এলাকাবাসী জানায়,শনিবার আনুমানিক সাড়ে ১২ টার দিকে সোনারগাঁ থানার সহকারী উপ-পরিদর্শক এএসআই ইমাম আহাদ ও কনেষ্টবল শফিকুল ইসলাম সাদা পোশাকে সাদিপুর ইউনিয়নের বেলপাড়া গ্রামে বাবুল মিয়া নামে এক মাদক ব্যবসায়ীকে ৮ কেজি গাঁজা সহ গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময় আটক বাবুল মিয়ার লোকজন তাকে ছাড়িয়ে নিতে হামলা চালায়,পরে সামাদ নামে এক নিরীহ ব্যাক্তিকে পুলিশ আটক করে নিয়ে আসার সময় সাদিপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য আশরাফ উদ্দিন আটক সামাদ মিয়াকে ছেরে দিতে বললে পুলিশ ও ইউপি সদস্যের মধ্য তর্কবিতর্ক হয়,এক পর্যায়ে পুলিশ ঐ ইউপি সদস্যকে টেনে গাড়িতে তোলার চেষ্টা করে এবং সাথে থাকা বন্দুক দিয়ে মাথায় আঘাত করলে সে সাথেসাথে মাটিতে লুটিয়ে পরলে এলাকাবাসী উত্তেজিত হয়ে  এএসআই ইমাম আহাদ ও কনেষ্টবল শফিকুল ইসলামকে গণধোলাই দিয়ে সাথে থাকা অস্ত্র নিয়ে যায়।
খবর পেয়ে নারায়নগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (খ-অঞ্চল) সাজিদুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঐ এলাকার চেয়ারম্যান আব্দুল রশিদ মোল্লা্র সহায়তা পুলিশের অস্ত্র উদ্ধার ও অবরুদ্ধ দুই পুলিশকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
আহত এএসআই ইমাম আহাদ বলে মাদক ব্যবসায়ী বাবুল মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজা সহ টাকে আটক করে নিয়ে আসার সময় তার লোকজন আমাদের ইট পাটকেল নিক্ষেপ করতে থাকলে ইউপি সদস্য আশরাফ উদ্দিন এর মাথায় লেগে মাথা দিয়ে রক্ত বের হলে কিছু না বুঝেই এলাকাবাসী উত্তেজিত হয়ে পরে।
ইউপি সদস্য আশরাফ উদ্দিন জানান বিনা অপরাধে একজন মুরুব্বীকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়া তিনি তাকে ছেরে দিতে বললে পুলিশ আমার সাথে খারাপ ব্যবহার করে এবং আমাকে পিটিয়ে আহত করে।
এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের এর প্রস্তুতি চলছে
Axact

Axact

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment:

0 comments: