গতবছর বাংলাদেশ সফরে এসে তামিম ইকবালের সঙ্গে বিবাদে জড়িয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। জস বাটালারের আউট উদযাপন করা নিয়ে সেই ঘটনায় ইংলিশরা অভিযোগ করেছিল ম্যাচ রেফারির কাছে। সেজন্য অধিনায়ক মাশরাফি, সাব্বির রহমান এবং তামিম ইকবালকে জরিমানা গুণতে হয়েছিল। এবার চ্যাম্পিয়নস ট্রফির মঞ্চে আবারও গায়ে পড়ে তামিমের সঙ্গে বিবাদে জড়াতে দেখা গেল বেন স্টোকসকে।

ইনিংসের তখন ৩২তম ওভার চলছে। বোলার বেন স্টোকস। তৃতীয় বলে ইংলিশ অলরাউন্ডারকে সীমানাছাড়া করলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আচমকা ক্ষেপে গেলেন স্টোকস। তামিমের দিকে তেড়ে এসে কিছু বলতে লাগলেন।
তামিম অনেকটা অবাক হয়েই তার দিকে তাকিয়েছিলেন। দু-একটা বাক্য বিনিয়ময়ও হলো। এমন সময় আম্পায়া রবি সুন্দরম এগিয়ে এসে দুজনকে আলাদা করে দিলে বাকযুদ্ধ আর বেশিদূর গড়ায়নি। ঝগড়াটে স্বভাবের জন্য বেশ ‘খ্যাতি’  আছে বেন স্টোকসের। এর আগে তাকে আউট করে স্যালুট ঠুকেছিলেন সাকিব আল হাসান। তারও আগে ওয়েস্ট ইন্ডিজের মারলন স্যামুয়েলস তো তাকে আউট করে মিলিটারি স্যালুট দিয়েছিলেন!

Axact

Axact

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment:

0 comments: