মায়ের কোলে শিশু আদনান ফিডারের দুধে বিষ মিশিয়ে আট মাসের সন্তানকে হত্যা করার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। বুধবার রাত ১১টার দিকে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম আদনান লাবিব সাদ। মাকে আটক করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর অভিযোগ, বুধবার রাত ১১টার দিকে আদনানের বাবার সঙ্গে মায়ের ঝগড়া হয়। এর জের ধরে মা আদনানের ফিডারের দুধে বিষ মিশিয়ে দেন। খবর পেয়ে রাতেই পুলিশ সেখানে যায়। পুলিশ শিশুটির লাশ উদ্ধার করে। মাকে আটক করে।
এ ঘটনায় শিশুটির বাবা মো. হারুন অর রশিদ শ্রীপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।
শিশুটির লাশ গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, শিশুটির মা পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, স্বামীর সঙ্গে বিবাদের জের ধরে দুধের সঙ্গে বিষ মিশিয়ে তিনি তার সন্তানকে হত্যা করেছেন।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, ওই নারীকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি জবানবন্দি দিতে।
Home
Unlabelled
নিজের সন্তানকে বিষ খাইয়ে মেরে ফেললেন মা!
Subscribe to:
Post Comments (Atom)

Post A Comment:
0 comments: