নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার শিরাব এলাকায় আইডিয়াল স্কুলের ১৫ শিক্ষার্থীকে পিটিয়ে আহতর ঘটনায় শিক্ষকের বিচারের দাবিতে এশিয়ান হাইওয়ে অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।  বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিল করেন। এ সময় সোনারগাঁও থানা পুলিশের এসআই শাহ কামাল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার জামপুর ইউনিয়নের শিরাব এলাকায় অবস্থিত আইডিয়াল স্কুলে পবিত্র রমজান মাসেও শিক্ষার্থীদের কোচিং করানো অব্যাহত ছিল। শিক্ষার্থীদের কাছ থেকে অন্যান্য সময় ৩শ’ টাকা কোচিং ফি নেয়া হলেও রমজান মাসে ওই স্কুলের শিক্ষার্থীদের কাছ থেকে ৫শ’ টাকা করে আদায় করার ঘোষণা দেয়া হয়েছিল। ফলে ওই স্কুলের শিক্ষার্থীরা কোচিং করতে অপারগতা প্রকাশ করে। বুধবার সকালে শিক্ষার্থীরা দেরি করে কোচিং করতে যাওয়ায় ওই স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম দুলাল ক্ষিপ্ত হয়ে শিক্ষার্থীদের এলোপাতাড়ি বেত্রাঘাত করে। এক পর্যায়ে শিক্ষার্থীরা পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিলে ওখানে গিয়ে পুনরায় প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম দুলাল ও সহকারী শিক্ষক রাসেল মিয়া দ্বিতীয় দফায় বেত্রাঘাত করে। শিক্ষকের বেত্রাঘাতে দশম শ্রেণীর ছাত্রী  মাহফুজ, সুরভী আক্তার, নাইমা দিলারাসহ ১৫ শিক্ষার্থী আহত হয়। পরে স্থানীয়রা খবর পেয়ে ওই স্কুলে এসে প্রধান শিক্ষকের বিচার দাবি করে বিক্ষোভ করতে থাকে।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আবু তালেব বলেন, বিষয়টি আমি জানতে পেরেছি। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
সোনারগাঁ আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক আশরাফুল ইসলাম দুলাল তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, শিক্ষার্থীদের পিটিয়ে আহত করার ঘটনা সত্য নয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম বলেন, ঘটনাটি মর্মান্তিক।  তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Axact

Axact

Vestibulum bibendum felis sit amet dolor auctor molestie. In dignissim eget nibh id dapibus. Fusce et suscipit orci. Aliquam sit amet urna lorem. Duis eu imperdiet nunc, non imperdiet libero.

Post A Comment:

0 comments: